ল্যাপটপের পাওয়ার অন না হওয়ার কারণ:
- চার্জার, পাওয়ার এডাপ্টার সমস্যা হলে।
- ল্যাপটপের ব্যাটারী ও চার্জে সমস্যা হলে।
- র্যাম সমস্যার কারণে ডিসপ্লে না আসলে।
- মাদারবোর্ড সার্কিট জনিত সমস্যা হলে।
চার্জার পাওয়ার এডাপ্টার সমস্যার কারণ:
ল্যাপটপ অন হচ্ছে না? তাহলে প্রথমে আপনার ল্যাপটপটির চার্জার এডাপ্টার কানেক্ট করে দেখে নিন লাইন পাচ্ছে কি-না, চার্জ হচ্ছে কি-না, যদি চার্জ হয় তাহলে কিছুক্ষণ চার্জ দিয়ে নিন, তারপর পাওয়ার বাটন প্রেস করুন, দরকার হলে পাওয়ার বাটন কিছুক্ষণ চেপে ধরুন। যদি ব্যাটারীর চার্জ জনিত কারণে ল্যাপটপ অন না হয় তাহলে কিছুটা চার্জ হলে ল্যাপটপ চালু হয়ে যাবে।
ল্যাপটপের ব্যাটারী সমস্যা জনিত কারণ:
আবার যদি দেখা যায় চার্জার লাইন দিয়ে ল্যাপটপ চার্জ হয় কিন্তু ব্যাটারী দিয়ে চার্জ না হয় তাহলে বুঝতে হবে ব্যাটারীতে সমস্যা রয়েছে। এক্ষেত্রে আপনি যা করতে পারেন ল্যাপটপের ব্যাটারীটি খুলে মাল্টিমিটারের ভোল্টেজ মেপে দেখে নিন আউটপুট ভোল্ট ঠিক আছে কি-না। সঠিক আউটপুট ভোল্ট এবং অ্যাম্পিয়ার জানতে ব্যাটারীর উপরে থাকা লেবেল দেখুন সেখানে ইনস্ট্রকশন ভোল্টেজ ও অ্যাম্পিয়ার দেওয়া আছে। যদি ব্যাটারী জনিত সমস্যার কারণে ল্যাপটপ অন না হয় তাহলে আপনি নতুন ব্যাটারী কিনে নিতে পারেন। অথবা অন্য কোন ল্যাপটপের ব্যাটারী লাগিয়ে চেকআপ করতে পারেন।
র্যাম সমস্যার কারণে ডিসপ্লে না আসলে:
যদি দেখা যায় ল্যাপটপের ব্যাটারী ও চার্জার এডাপ্টার ঠিক তার পরেও ল্যাপটপ অন হচ্ছে না, এমতবস্থায় আপনাকে দেখতে হবে ল্যাপটপের পাওয়ার বাটনে লাইট জলছে কি-না, এডাপ্টারে চার্জ লাইন পাচ্ছে কি-না, পাওয়ার বাটন প্রেস করার পর ল্যাপটপ চালু হচ্ছে কিন্তু ডিসপ্লে আসছে কি-না, তাহলে বোঝা যাবে সমস্যাটি কোথায়। যদি ডিসপ্লে না আসে কিন্তু ল্যাপটপ চালু হয় তাহলে র্যামটি খুলে পিন গুলে ভালো করে রাবার দিয়ে ওয়াশ করতে হবে। সুতরাং আপনার প্রথম কাজ হবে সমস্যা খুঁজে বের করে সঠিক স্থানে কাজ করে ল্যাপটপটি ঠিক করে নেওয়া।
মাদারবোর্ড সার্কিট জনিত সমস্যার কারণ:
আবার যদি দেখা যায় ল্যাপটপের ব্যাটারী চার্জার এডপ্টার ঠিক আছে কিন্তু কোন পাওয়ার আসছে না, ল্যাপটপ একে বারেই বন্ধ হয়ে আছে, তাহলে চার্জার ও ব্যাটারী খুলে ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে ল্যাপটপ অন করে দেখতে হবে। ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে ল্যাপটপের সার্কিট জনিত অনেক সমস্যা সনাক্ত করা যায় এবং সমস্যাটি কোথায় তাও সহজেই খুঁজে বের করা যায়। সার্ভিসিং করার প্রধান টুলস্ হিসাবে ডিসি ডিজিটাল পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়।
ডিসি পাওয়ার সাপ্লাইএ ল্যাপটপ পরিক্ষা:
আগের একটা আর্টিকেলে ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে কিভাবে মোবাইলের সমস্যা বের করতে হয় তা নিয়ে উক্ত বিষয়ে বিস্তারিত একটা পোস্ট করা হয়েছে, সেটা একটু ভালো ভাবে দেখতে পারেন। কারণ মোবাইলের পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারলে ল্যাপটপের পাওয়ার সাপ্লাই ব্যবহার করা তেমন কোন কঠিন কাজ নয়। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত একটা পোস্ট করে দেওয়া হবে।

Comments
Post a Comment